চট্টগ্রাম নগরীর নগরীর অর্ধেক এলাকা গ্যাস সরবরাহ বন্ধ

চট্টগ্রাম অফিস

হালিশহর এলাকায় গ্যাসের পাইপ লাইন ফেটে যাওয়ায় গত শনিবার সন্ধ্যা থেকে নগরীর অর্ধেক অংশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সিটি কর্পোরেশন আকমল আলী রোড এলাকায় খাল খননের কাজ করার সময় ২৪ ইঞ্চি ব্যাসের রিং মেইল লাইন ফেটে যায়। এর পর মেরামত কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ করে কর্ণফুলী গ্যাস কোম্পানি।

সরবরাহ বন্ধ থাকায় নগরীর আগ্রাবাদ, হালিশহর, বন্দর, ইপিজেড পতেঙ্গা এলাকার বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছে। এ সব এলাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। পাইপ লাইনটি মাটির প্রায় ১২ ফুট নিচে। এখন ক্ষতিগ্রস্ত পাইপ বের করে আনার চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্টরা।

কর্ণফুলী গ্যাস কোম্পানির ম্যানেজার (ইমার্জেন্সি) পারভেজ মামুন জানান, সিটি কর্পোরেশন খালের ভিতর রিটেইনিং ওয়াল নির্মাণের কাজ করছে। এ সময় মাটির নিচে থাকা পাইপ লাইন ফেটে যায়। মালামাল সংগ্রহ করে কাজ করতে হচ্ছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ করা যাবে।