বাগেরহাটে ১৭ বছর পর ধর্ষকের যাবজ্জীবন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় ১৭ বছর পর ধর্ষকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার বাগেরহাটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক  মোঃ এসএম সাইফুল ইসলাম এ আদেশ প্রদান করেন। মামলার বিবরণে জানা গেছে, ২০০১ সালের ২ নভেম্বর রাতে তাকে তুলে নিয়ে খারদ্বার এলাকার কুদ্দুস খার ছেলে মাসুম খা (৩৮) ধর্ষণ করে গুরুতর আহত করে। এ ঘটনায় পরদিন ধর্ষিতার মা বাদী হয়ে বাগেরহাট সদর থানায় মামলা করেন।