g ইত্তেফাক রিপোর্ট
সাভারে এক নারী পোশাক শ্রমিককে (২০) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতিতা ওই নারী শ্রমিকের ভাই বাদী হয়ে রাকিব ও সুলতান এবং অজ্ঞাতনামা আরো দুই-তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গত ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে সাভারের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকার একটি ফাঁকা মাঠে গণধর্ষণের শিকার হন ওই নারী শ্রমিক। মামলা দায়েরের পর পুলিশ ওই নারী শ্রমিককে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে।