ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও আকর্ষণীয় করতে পদক্ষেপ নিচ্ছে সরকার —সালমান এফ রহমান

g ইত্তেফাক রিপোর্ট

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে আইএফসির (বাংলাদেশ, ভুটান ও নেপাল)  কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ার্নার সৌজন্য সাক্ষাত্ করেছেন। এ সময় আইএফসির কর্মকর্তারা বেসরকারি খাত উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকার ও আইএফসির চলমান কর্মসূচি সম্পর্কে প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে অবহিত করেন।

 উপদেষ্টা বলেন, সরকার সকল নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সংস্কারের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও সহজ এবং আকর্ষণীয় করার পদক্ষেপ নিচ্ছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার বেসরকারি খাতের প্রত্যক্ষ ভূমিকায় এবং সরকারের সহায়তামূলক পদক্ষেপের মাধ্যমে দেশের উন্নয়ন ঘটিয়ে বিভিন্ন মাইলফলক অতিক্রম করতে চায়। এজন্য আইএফসিকে প্রযুক্তিগত সহায়তা প্রদানের জন্য আহ্বান জানান তিনি।

আইএফসির সিনিয়র ইকোনমিস্ট এম. মাশরুর রিয়াজ এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসিফ ইব্রাহিম আলোচনায় অংশগ্রহণ করেন।