অমর একুশে গ্রন্থমেলা ২০১৯-এ অপরাজিতা অর্পিতার দুটি একক বই প্রকাশিত হয়েছে। একটি অনুগল্প সংকলন ‘অব্যক্ত হৃৎকথণ’ ও একটি কাব্যগ্রন্থ ‘শব্দের বেখেয়ালি আঁচড়’।
দৈনন্দিন জীবনে চলতে ফিরতে আমাদের মনের মাঝে জন্ম নেয় অনেক কথা, যার কিছু বলা যায়, কিছু বলা হয় না। এমন সব গল্প নিয়ে সাজানো হয়েছে অনুগল্প সংকলন ‘অব্যক্ত হৃৎকথন’ বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। ২৫% ডিসকাউন্টে মেলায় ২১ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে বইটি।
প্রেম, প্রকৃতি, বিষাদ আর বিচ্ছেদের ছবি নিয়ে ‘শব্দের বেখেয়ালি আঁচড়’ কাব্যগ্রন্থটি মেলায় এসেছে নহলী প্রকাশনী থেকে। বইটির মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা। ২৫% ডিসকাউন্টে বইমেলার লিটলম্যাগ চত্বর ১ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।
পেশায় ফার্মাসিস্ট অপরাজিতা অর্পিতার প্রকৃত নাম ফারজানা করিম অর্পিতা। কোনো একদিন জীবনের কোন একটি দিকে অপরাজিত হবেন, এই স্বপ্ন তাকে বেঁচে থাকার প্রেরণা যোগায়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে অনার্স ও মাস্টার্স শেষ করে বর্তমানে ল্যাব এইড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্ল্যানিং ও ইনভেন্টরি কন্ট্রোল ডিপার্টমেন্টে এসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে কর্মরত আছেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স প্রোগ্রামে সিজিপিএ-৪ পেয়ে রাষ্ট্রপতি গোল্ড মেডেল পান অর্পিতা।
ইত্তেফাক/কেআই