সৌদি আরবের সকল জনগনের প্রিয় দেশ পাকিস্তান। দুই দিনের পাকিস্তান সফরের প্রথম দিনে এমন মন্তব্য করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গতকাল রবিবার রাতে পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাটিতে পৌঁছান তিনি। খবর এনডিটিভির।
বার্তা সংস্তা ডন'কে বরাত দিয়ে এনডিটিভি জানায়, রবিবার রাতে পৌঁছানোর পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান রাতের ডিনার নেয়ার সময়কালে বলেন, সৌদির জনগনের কাছে পাকিস্তান প্রিয় একটি দেশ। দুঃসময় ও সুসময়ে পাকিস্তান ও সৌদি আরব একসঙ্গে পাশাপাশি ছিল।
সৌদি যুবরাজ আরো বলেন, আমরা বিশ্বাস করি ভবিষ্যতে পাকিস্তান একটি খুব বড় গুরুত্বপূর্ণ দেশে পরিণত হবে এবং এতে আমরা পাকিস্তানের অংশীদার হতে চাই।
ইতিমধ্যে যুবরাজ সালমান দুই দিনের পাকিস্তান সফরের প্রথম দিনে দুই হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তিতে স্বাক্ষর করেছেন।পাকিস্তান সফরের আগে দুই দেশের মধ্যে ১ হাজার কোটি ডলারের বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানে যাওয়ার পর সিদ্ধান্ত বদলান যুবরাজ।
আরো পড়ুন: পাকিস্তানকে ২ হাজার কোটি ডলার দিচ্ছেন সৌদি যুবরাজ
সৌদির সঙ্গে এই চুক্তির আওতায় পাকিস্তানের বন্দর নগরী গোয়াদাং একটি তেল শোধানাগার তৈরি হবে। যেখানে ৮০০ কোটি ডলার বিনিয়োগ করা হবে বলে বিবিসির খবরে বলা হয়েছে। এছাড়াও কয়েকটি জ্বালানি, পেট্রো কেমিক্যাল ও খনি খাতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ইত্তেফাক/এসআর