কটিয়াদীতে ট্রাক্টর চাপায় এক ব্যক্তি নিহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাক্টর চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মাহতাবউদ্দিন মাতু (৩৫)। তার বাড়ি কটিয়াদী উপজেলার পাঁচালিপাড়া-নগরহাঁটি গ্রামে। সোমবার সকালে উপজেলার পুলেরঘাট-গচিগাটা সড়কের বাগপাড়া নতুন বাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মাহতাবউদ্দিনকে সকাল ৯টার দিকে জাফর আলী মেম্বারের ইটভাটার একটি ট্রাক্টর চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে তখনই বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পর বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুনঃ মাথায় হেলমেট হাতে অস্ত্র, জবি ছাত্রলীগে সংঘর্ষ

কটিয়াদী থানার ওসি মোহাম্মদ সামছুদ্দিন ঘটনাটি নিশ্চিত করে জানান, ‘নিহতের আত্মীয়স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করছেন।’

ইত্তেফাক/নূহু