’৬৯-এ পুলিশের গুলিতে নিহত চার শহীদকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

৬৯ এর ১৯ ফেব্রুয়ারি গণআন্দোলনে নোয়াখালীর সেনবাগে কালো পতাকা উত্তোলন করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন চারজন। সে চার শহীদসহ আহতদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি জানানো হয়েছে।

পুলিশের নিহত চার শহীদগণ হলেন, উপজেলার অর্জুনতলা গ্রামের শহীদ অফিজের রহমান, বাবুপুর গ্রামের শহীদ আবুল কালাম আজাদ, জিরুয়া গ্রামের শহীদ সামছুল হক ও মোহাম্মদপুর গ্রামের শহীদ খুরশিদ আলম।

সে সময় নিহত চার শহীদ এবং আহতদের রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে সেনবাগ উপজেলায় নানা কর্মসূচি পালন করা হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। সে সময় গণআন্দোলনে পুলিশের গুলিতে পঙ্গত্ববরণকারী মাস্টার নাছির উদ্দিন চরম ক্ষোভ প্রকাশ করে আজ ইত্তেফাককে বলেন, ‘গণ আন্দোলনের সূত্র ধরে দেশে স্বাধীনতা যুদ্ধ হয়। সে যুদ্ধে দেশ স্বাধীন হওয়ার দীর্ঘ এতোটি বছর পরও ৬৯ এর ১৯ ফেব্রুয়ারি গণআন্দোলনে নোয়াখালীর সেনবাগে পুলিশের গুলিতে নিহত চার শহীদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে কোনরকম স্বীকৃতি দেওয়া হয়নি।’

তিনি দিনটিকে আগামী প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সেনবাগ শহীদ দিবস ঘোষণার দাবি জানান।

আরও পড়ুনঃ সিংড়ায় সাংবাদিককে মারধর করে প্রাণনাশের হুমকি

দিনটি উপলক্ষে সকাল থেকে সেনবাগ পৌর শহরের থানা চত্বরে মানববন্ধন, শোভাযাত্রাসহ নানা কর্মসূচি পালনের কথা রয়েছে। সেনবাগ পেসক্লাব, সেনবাগ লেখক ফোরামসহ বিভিন্ন সংগঠন এতে অংশ নেবেন।

ইত্তেফাক/নূহু