পাবনা সদর উপজেলার মালিগাছার ক্ষুদ্র মাটিয়াবাড়ি গ্রামে স্বামীর ছুরিকাঘাতে নিহত হয় স্কুলছাত্রী বৃষ্টি খাতুন। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত স্বামীর বিচারের দাবিতে পাবনার টেবুনিয়া হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
সোমবার দুপুরে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া বাজারের সামনে তারা এই মানববন্ধন করে। এ সময় বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহানুল ইসলাম, শিক্ষক সাওতি হাসান বর্ষা, সালমা সুলতানা, পিন্টু কুমার বিশ্বাসসহ কয়েকজন শিক্ষার্থী।
বক্তারা অবিলম্বে বৃষ্টি হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
আরও পড়ুনঃ মতলবে আগুনে পুড়লো ৫টি দোকান
উল্লেখ্য, গত শনিবার সকালে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ক্ষুদ্র মাটিয়াবাড়ি গ্রামে পাষণ্ড স্বামী আলাই বিশ্বাস পূর্ব মনোমালিন্যের জের ধরে শ্বশুরবাড়িতে বৃষ্টিকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত বৃষ্টিকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। বৃষ্টি হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলো।
ইত্তেফাক/নূহু