‘পানগাঁও পোর্টকে একটি লাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দেওয়া হবে’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘পানগাঁও পোর্টকে একটি লাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দিতে আমরা সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’ সোমবার বেলা ১টার দিকে পানগাঁও কন্টেইনার পোর্ট পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘পানগাঁও কন্টেইনার পোর্ট উদ্বোধনের অনেক দিন হলেও এখনো আমদানী ও রপ্তানিকারকদের আস্থা অর্জন করতে পারেনি এই পোর্টটি। আমাদের কিছু দুর্বলতা আছে, ইতিমধ্যে আমরা সেগুলো খুঁজে বের করেছি। এই পোর্টের সঙ্গে দেশের অর্থনীতি ও সেবা জড়িত। তাই দ্রুতই এসব দুর্বলতা ও সমস্যা কাটিয়ে ওঠা হবে।’

আরও পড়ুনঃ ধুনটে আওয়ামী লীগ ও যুবলীগের সংঘর্ষে আহত ১৩

এ সময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, নৌপরিবহন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কুদ্দুস খান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক)সদস্য প্রকৌশল কমোডর আখতার, পানগাঁও কন্টেইনার পোর্ট কাস্টম কমিশনার ইসমাইল হোসেন সিরাজী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক প্রমুখ।

ইত্তেফাক/নূহু