পিরোজপুরের মঠবাড়িয়ায় বালু বোঝাই ট্রলির চাপায় পিয়ারা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পিয়ারা বেগম হাসপাতালে চিকিৎসা নিতে আসার পথে শহরের দক্ষিণ বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিয়ারা এক সন্তানের জননী ও সাপলেজা ইউনিয়নের খেতাচিড়া গ্রামের কৃষক আবুল হোসেনের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে আবুল হোসেন তার অসুস্থ স্ত্রী পিয়ারা বেগমকে নিয়ে মোটরসাইকেলযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিলেন। এ সময় শহরের দক্ষিণ বন্দর গরুর হাটা মোরে উল্টো দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রলি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে পিয়ারা বেগম ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পর ট্রলি চালক পলাতক রয়েছে।
আরও পড়ুনঃ ‘১৮ ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা উচিত’
মঠবাড়িয়া থানার উপ-পুলিশ পরিদর্শক জাহিদ হাসান জানান, ‘চালক পালিয়ে যাওয়ায় ট্রলিটিকে জব্দ করা হয়েছে। চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।’
ইত্তেফাক/নূহু