পিচঢালা পথ
ভিজে হয় শ্লথ
ভিজে যায় গাছ
চশমার কাচ।
ভেজে লতা-পাতা
লাল-নীল ছাতা
বইমেলা ভিজে
হয়ে যায় কী যে!
কচি কচি ঘাস
ইশকুল বাস
লোক ছোট-বড়
ভিজে জড়সড়।
শীত শীত লাগে
শিহরণ জাগে
মেরে গুটিসুটি
রোদ নিল ছুটি।
পিচঢালা পথ
ভিজে হয় শ্লথ
ভিজে যায় গাছ
চশমার কাচ।
ভেজে লতা-পাতা
লাল-নীল ছাতা
বইমেলা ভিজে
হয়ে যায় কী যে!
কচি কচি ঘাস
ইশকুল বাস
লোক ছোট-বড়
ভিজে জড়সড়।
শীত শীত লাগে
শিহরণ জাগে
মেরে গুটিসুটি
রোদ নিল ছুটি।