ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ফরম্যাটে সবগুলো ম্যাচই জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগামী এপ্রিলে নিউজিল্যান্ডের আরেকটি হোম সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা। বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগ থেকে জানা গেছে, এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড যুব দল। সফরে বাংলাদেশের যুবাদের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে ও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
এটাই হবে দুই দেশের যুব দলের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। বাংলাদেশ সফরের জন্য অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে অধিনায়ক ঘোষণা করেনি তারা। দলটির কোচ হিসেবে আছেন দেশটির সাবেক ক্রিকেটার পিটার ফুলটন। সহকারী কোচ অ্যাডাম মাইলস ও জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ডিওন ইব্রাহিম।
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল
আদিত্য অশোক, ক্রিস্তিয়ান ক্লার্ক, মিক্যাহ কনরয়, লুকাস ড্যাসেন্ট, জোয়ি ফিল্ড, জেসে ফ্রিউ, নিক লিডস্টোন, রুবেন লাভ, রাইস মারিউ, বেন পোমারে, টিম প্রিঙ্গেল, ডিলান শর্মা, অ্যাঙ্গাস সিডে, জেসে টাশকফ ও অলিয়ে হোয়াইট।