২০ হাজার টাকার নিচে যারা পেনশনভাতা পান—তাঁদের বড়ই কষ্টের মধ্যে জীবন যাপন করতে হচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দিন দিন বেড়েই চলেছে। এ অবস্থায় অবসরপ্রাপ্ত যাঁরা ২০ হাজার টাকার নিচে মাসিক পেনশনভাতা পাচ্ছেন তাঁদের কম করে হলেও ২০ হাজার টাকা পেনশনভাতা নির্ধারণ করা উচিত। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা