ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ডিএইচএল ওয়ার্ল্ডওয়াইড এক্সপ্রেস (বিডি) প্রাইভেট লিমিটেডের মধ্যে ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস সার্ভিসেস সংক্রান্ত এক চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম এর উপস্থিতিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী এবং ডিএইচএল-এর কান্ট্রি ম্যানেজার মো. মিয়ারুল হক চুক্তিতে স্বাক্ষর করেন
০০০
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের অডিট কমিটির ৮৯তম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে কমিটির সভাপতি এস. এস. নিজামুদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলম, নাজমুল হক চৌধুরী, মো. নাজমুস সালেহীন, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তারিকুল আজম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোতালেব হোসেন
০০০০
প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজম জে চৌধুরী। এসময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান-মাফিজ আহমেদ ভূঁইয়া এবং ইমরান খান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম মোল্লা, অডিট কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. জি.এম. খুরশীদ আলমসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও রাহেল আহমেদ
০০০০
দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মফিজুর রহমান ও আইসিএমএবির সভাপতি মোহাম্মদ সেলিম এফসিএমএ সমঝোতা স্বারক স্বাক্ষর করেন