রাজশাহীর তানোর ও মোহনপুরের সংযোগস্থল শিবনদীর ব্রিজের দুই পার ভেঙে গেছে। বড় যানবাহন না চললেও ছোট যানবাহনে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এভাবেই দুইপারের বাসিন্দারা। গত ১০ বছরেও এ রাস্তা দিয়ে চলাচল করেনি ভারী যানবাহন। হাফ কি.মি এপার ও হাফ কি.মি ওইপার রাস্তা তৈরি করা হয় চলাচলের সুবিধার্থে। কিন্তু বর্ষা আসলেই ফের ভাঙতে শুরু করে রাস্তা। এমনিভাবে প্রায় ২০ বছর ধরে প্রতি বছর সরকারের খরচ হচ্ছে লক্ষ লক্ষ টাকা। অথচ, কাজের কাজ কিছুই হচ্ছে না। পরিকল্পনার অভাবের কারণেই এই ব্রিজটির এমন অবস্থা মনে করছেন দুইপারের বাসিন্দারা। ছবিটি গতকাল শিবনদী থেকে তোলা — ছবি: আজাহার উদ্দিন