মানসিক চাপ শরীর ও মন দুটিকে সমানভাবে ক্ষতি করে। অনেক সময় অতিরিক্ত মানসিক চাপে থাকলে শারীরিক বিকলাঙ্গতা, উচ্চ রক্তচাপ, হূদরোগ, স্ট্রোক সহ প্রাণঘাতী অসুখ হতে পারে। তাই মানসিক চাপ নিয়ন্ত্রণ করা জরুরি। মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে হলে কিছু বিষয় জানা থাকতে হবে।
প্রথমত সঠিক খাবার নির্বাচন করতে হবে। কিছু খাবার মানসিক চাপ তৈরিকারী হরমোন উদ্দীপ্ত করে এবং কিছু খাবার মানসিক চাপ কমাতে সাহায্য করে। খাদ্য তালিকায় সবজি ও ওমেগা থ্রি ফ্যাটি এসিড সমৃদ্ধ খাবার রাখতে হবে। পাশাপাশি মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে।
মানসিক চাপ কমাতে হালকা ব্যায়াম, যোগ ব্যায়াম, জগিং, মেডিটেশন খুব উপকারী। এতে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। মানসিক চাপকে নিয়ন্ত্রণ করার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘুম। যখন কেউ অতিরিক্ত মানসিক চাপে থাকে তখন তার মস্তিষ্ক অনেক কাজ করে বা ক্ষতিগ্রস্ত হয়।
তাই মস্তিষ্ককে বিশ্রাম দিতে হলে অন্তত টানা আট ঘণ্টা ঘুমাতে হবে। যদি মানসিক চাপ নিয়ন্ত্রণের বাইরে থাকে তাহলে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী যথাযথ ওষুধ সেবনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে।
লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ