কেরানীগঞ্জে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহত

ঢাকার কেরানীগঞ্জ পীর মোহাম্মদ পাইলট বালিকা বিদ্যালয়ের নির্মাণাধীন চারতলা ভবনে কাজ করার সময় পা পিছলে পড়ে রওশন আলী নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আবু রায়হান জানান, চারতলার ছাদে ইট গাঁথুনির কাজ চলছিল। কাজ করার সময় পা পিছলে ছাদ থেকে পড়ে নিহত হন রওশন আলী। কেরানীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় নিহতের ছেলে শাওন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।