আশা করি উত্তর কোরিয়া আমাদের আহবানে সাড়া দেবে

সমপক্ষীয় দক্ষিণ কোরীয় প্রতিনিধি কিউ ডিউকের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি সুং কিম। এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা আশা করি উত্তর কোরিয়া আমাদের আহবানে সাড়া দেবে।

যুক্তরাষ্ট্রের রবিবার ( ২৪ অক্টোবর) উত্তর কোরিয়াকে “পাল্টা” ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৯ অক্টোবর) উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ব্যালাস্টিক মিশাইল (এসএলবিএম) নিক্ষেপের ঘটনায় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের পর এই আহবান জানানো হয়।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে “উস্কানিমূলক” আখ্যা দিয়ে তিনি পিয়ংইয়ংকে “উদ্বেগজনক এবং প্রতিকূল” ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার আহবান জানান।

উত্তর কোরিয়ার ধারাবাহিক মিশাইল উৎক্ষেপণের সর্বশেষ পরীক্ষা চালানো হয় গত মঙ্গলবার, এটি দূর পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র।