স্বাস্থ্য পরীক্ষা ফি

নীতিমালা না করায় হাইকোর্টের অসন্তোষ

হাইকোর্টের নির্দেশে কমিটি গঠিত হলেও চিকিত্সা ফি সংক্রান্ত নীতিমালা প্রণয়ন হয়নি এখনো। নীতিমালা প্রণীত না হওয়ায় কমিটির কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। আদালত বলেছে, নীতিমালা প্রণয়নের জন্য আমরা নির্দেশনা দিয়েছিলাম। কিন্তু আমাদের সেই নির্দেশনা এখনো বাস্তবায়ন করেনি কমিটি। কমিটির উচিত ছিল আদালতের বেঁধে দেয়া সময়ের মধ্যে এটা প্রণয়ন করা। বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত রবিবার এ মন্তব্য করেন। একইসঙ্গে মঙ্গলবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য রেখেছেন।