কাল থেকে অনশনে যাওয়ার ঘোষণা হাবিপ্রবির শিক্ষকদের

বেতন বৈষম্যের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর অফিস

মুখে কালো কাপড় বাঁধার পর এবার মাথায় কাফনের কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি শুরু করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নতুন পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা। বেতন বৈষম্যের প্রতিবাদ জানাতে গিয়ে লাঞ্ছিত ও হামলার শিকারের প্রতিবাদে গতকাল রবিবারও ক্লাস পরীক্ষা বন্ধ রাখে তারা। নতুন পদোন্নতিপ্রাপ্ত ৬১ জন শিক্ষক গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।