শোক সংবাদ

মঞ্জুর আহমেদ  

কিশোরগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক মঞ্জুর আহমেদ বাচ্চু মিয়া (৮৪) রবিবার বার্ধক্যজনিত রোগে ভুগে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..... রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন রেখে যান। রবিবার বিকালে বনানী কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার কটিয়াদীর বোয়ালীয়া ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে বাজিতপুর ডাকবাংলার মাঠে তৃতীয় জানাজা শেষে বসন্তপুরের নিজ বাড়িতে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে কিশোরগঞ্জ-৫ আসনের এমপি মো. আফজাল হোসেন ও বাজিতপুর উপজেলা চেয়ারম্যান ছারওয়ার আলম গভীর শোক প্রকাশ করেন।