ঘিওর (মানিকগঞ্জ):ঘিওর হাটের রাস্তাগুলোর বর্তমানে বেহাল অবস্থা। সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাট পানিতে সয়লাব হয়ে যায়। উপজেলা পরিষদের অধীন ধানহাট, পুরাতন গরুর হাট, মরিচ হাটসহ বাজারের সিংহভাগ রাস্তা খানা-খন্দে পরিণত হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় বৃষ্টির পানি জমে রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে — মোঃ শফি আলম