রূপগঞ্জে নানি-নাতনির ভিটেবাড়ি উদ্ধার করে দিল পুলিশ

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপে এতিম নাতনি মনিষা রানি দাস ও নানি নিয়তি রানী দাসের ভিটেবাড়ি উদ্ধার করে দিয়েছে পুলিশ প্রশাসন। সোমবার সকালে উপজেলার তারাব পৌরসভার ঐড়াবো এলাকায় গিয়ে ভিটেবাড়িতে ঝোলানো তালা ভেঙে ঘরে প্রবেশ করিয়ে দেওয়া হয় তাদের। পুলিশ প্রশাসনকে এ মহত্ কাজের জন্য সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।  কয়েকদিন আগে জমিসহ বাড়ি দখল করার উদ্দেশে নানি-নাতনিকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করে ঘরে তালা ঝুলিয়ে দেয় এলাকার একদল সন্ত্রাসী। এ সংক্রান্ত একটি সংবাদ গত রবিবার দৈনিক ইত্তেফাকের ৫-এর পাতায় প্রকাশিত হয়।