মাসখানেক জেল খেটে ঘরে ফিরেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। স্বভাবতই শাহরুখের পরিবারে বাইছে আনন্দের হাওয়া। এরই মধ্যে এনে নতুন খবর। দীপাবলির ছুটির পরে ফের কিছু নতুন ‘তথ্য’ ফাঁস করবেন বলে আভাস দিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক।
বুধবার টুইটারে নবাব লিখেছেন, ‘শুভ দীপাবলি। আপনাদের সকলের দীপাবলি মঙ্গলময় হোক। হোটেল দ্য ললিতে লুকিয়ে আছে কিছু রহস্য। দেখা হচ্ছে রবিবার।’
शुभ दीपावली
— Nawab Malik نواب ملک नवाब मलिक (@nawabmalikncp) November 3, 2021
आप सभी की दिवाली मंगलमय हो
होटल 'The Lalit' मे छुपे है कई राज़...
मिलते है रविवार को
মনে করা হচ্ছে, রবিবার ফের এক দফা নয়া অভিযোগের তালিকা করবেন এনসিপি প্রধান শারদ পাওয়ারের ঘনিষ্ঠ নবাব।
নবাব মঙ্গলবার সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, মাদক পাচারকারীর সঙ্গে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীসের যোগ রয়েছে। এবং সেই যোগাযোগের ‘প্রমাণ’ও আছে তার কাছে। ‘ফোর সিজনশ’ হোটেলে কারা প্রতিদিন মাদক পার্টির আয়োজন করত? এক একটি টেবলের দর উঠত ১৫ লক্ষ টাকা। ফডণবীস, আপনি কি জানতেন না ১৫ কোটি টাকার পার্টি চলছিল?
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে নিয়ে তার অবস্থান থেকে সরছেন না বলেও মঙ্গলবার জানিয়েছিলেন নবাব। ঘটনাচক্রে, ওয়াংখেড়েই এনসিপি নেতার জামাই সমীর খানকে মাদক মামলায় গ্রেফতার করেছিলেন। কিন্তু তার জামাইকে ষড়যন্ত্র করে ফাঁসানো বলে বার বার দাবি করেছেন নবাব।
সেই সঙ্গে তার অভিযোগ, ‘সমীর যে পোশাক পরছেন গত কয়েক দিন ধরে তার মূল্য ৫ কোটি টাকা। এটারও প্রমাণ আছে আমার কাছে।’
প্রসঙ্গত, মুম্বাইয়ের প্রমোদতরী থেকে মাদক উদ্ধার মামলায় তদন্তকারী সমীরের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অসততার অভিযোগ তুলে চলেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের ঘনিষ্ঠ নেতা নবাব। তদন্তে অনিয়মের অভিযোগের পাশাপাশি ভুয়া জন্ম শংসাপত্র দাখিল করে চাকরি এমনকি, ধর্মীয় পরিচয় গোপনের মতো অভিযোগও রয়েছে সেই তালিকায়। গত সপ্তাহে বম্বে হাই কোর্টে শাহরুখ-তনয় আরিয়ান খান জামিন পাওয়ার পরে আরিয়ান টুইটারে লিখেছিলেন, ‘পিকচার অভি বাকি হ্যায়’ (সিনেমা এখনও শেষ হয়নি)।