নব্য জেএমবির সামরিক শাখার কমান্ডার আটক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সামরিক শাখার কমান্ডারকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, সিটিটিসির অভিযানে নব্য জেএমবির সামরিক শাখার কমান্ডারকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানাননি তিনি।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।