বান্ধাবীকে বিয়ে করছেন অভিনেত্রী স্টুয়ার্ট!

দীর্ঘ আট বছরের পরিচয় শেষে বিয়ের সিদ্ধান্ত নিলেন ‘টোয়াইলাইট’ সিনেমাখ্যাত তারকা অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। তবে কোনো ছেলেকে নয়, বান্ধবী ডিলান মেয়ারকে বিয়ে করছেন এই অভিনেত্রী! ইতোমধ্যে বাগদানও সেরে ফেলেছেন তারা। এবার বিয়ের পালা। সম্প্রতি বিয়ের ঘোষণা দিয়েছেন তারা। তাদের প্রেম-বিয়ে নিয়ে হলিউডে বেশ আলোচনা এখন।

ক্রিস্টেন স্টুয়ার্ট বলেন, আমরা বিয়ে করছি। চেয়েছিলাম, সে আমাকে প্রস্তাব দিক, এটি নিয়ে ভেবেও রেখেছিলাম। আর সে যা করেছে তাতে আমি মুগ্ধ। সে বুঝতে পেরেছিল আমার কি প্রয়োজন।

ক্রিস্টেন স্টুয়ার্ট ও ডিলান মেয়ার। ছবি: সংগৃহীত

এর আগে ‘টোয়াইলাইট’ সহ-অভিনেতা রবার্ট প্যাটিনসনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী।

২০১৭ সালে ক্রিস্টেন জানান, তিনি বাইসেক্সুয়াল। তবে ক্রিস্টেন এবং ডিলানকে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল ২০১৯ সালের আগস্টে। একই বছরের অক্টোবরে তারা একে অপরকে চুম্বন করার একটি সাদাকালো ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছিলেন।

ক্রিস্টেন স্টুয়ার্ট ডিলান মেয়ার। ছবি: সংগৃহীত

ডিলান মেয়ার অভিনেত্রী ও লেখক। ‘মোক্সি’ এবং ‘মিস ২০৫৯’ সিনেমাগুলোর জন্য বিশেষভাবে পরিচিত তিনি। এদিকে মুক্তির অপেক্ষায় ক্রিস্টেন স্টুয়ার্ট অভিনীত ‘স্পেনসার’। পাবলো ল্যারেইন পরিচালিত সিনেমাটিতে প্রিন্সেস ডায়ানার চরিত্রে অভিনয় করছেন তিনি।

ইত্তেফাক/বিএএফ