নিগারের নেতৃত্বে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ

সবশেষ ওয়ানডে সিরিজে (২০১৯) পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক ছিলেন রুমানা আহমেদ। কিন্তু তাকে সরিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য অধিনায়ক হিসেবে নিগার সুলতানা জ্যোতিকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ঘোষণা করেছে ১৬ সদস্যের স্কোয়াড।

আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্ব। তার আগে টুর্নামেন্টের স্বাগতিক জিম্বাবুয়েতে তাদেরই বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবেন নিগাররা। বাছাইপর্বে বাংলাদেশের গ্রুপে (বি) রয়েছে পাকিস্তান, থাইল্যান্ড, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র।

নারী ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়ক নিগার সুলতানা

দুই গ্রুপের সেরা তিন দলকে নিয়ে হবে সুপার সিক্স। এই রাউন্ড শেষে সেরা তিন দল সুযোগ পাবে আগামী বছর নিউজিল্যান্ডে অনূষ্ঠেয় বিশ্বকাপে।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মুর্শিদা খাতুন, নুজহাত তাসনিয়া, ফারজানা হক পিঙ্কি, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, লতা মন্ডল, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, খাদিজাতুুল কোবরা ও সানজিদা আক্তার মেঘলা।

ইত্তেফাক/টিএ