নিয়ন্ত্রণ হারিয়ে বিয়েবাড়িতে ট্রাক, নিহত ১৩

ভারতের রাজস্থানে ট্রাক দুর্ঘটনায় একটি বিয়েবাড়ির অন্তত ১৩ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ১৮ জন। সোমবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।   

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি বিয়েবাড়ির শোভাযাত্রায় উঠে যায়। এতে ঘটনাস্থলে ৯ জনের এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ৪ জনের মৃত্যু হয়। আহত ১৮ জনের মধ্যে শিশুসহ ওই বিয়ে বাড়ির কনেও আছেন। 

প্রতাপগড়-জয়পুর মহাসড়কের আম্বাওয়ালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

আরো পড়ুন: আলাদা সংসার পাতছেন হ্যারি ও উইলিয়াম 

পরিবার এবং পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ওই বাড়িতে যারা ছিলেন, তারা দুর্ঘটনার সময় রাস্তার পাশ দিয়ে বিয়ের শোভাযাত্রায় বেড়িয়েছিল। এসময় পিছন থেকে ট্রাকটি তাদের ওপরে উঠে গেলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।  

ইত্তেফাক/এসআর