বাবাকে অন্য নায়িকার সঙ্গে দেখলে হিংসা হত: একতা কাপুর

ছোটবেলায় বাবার প্রতি মেয়েদের অধিকারবোধ ছিল বরাবরই বেশি থাকে একতা কাপুরের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নন। শুটিং সেটে বাবা অন্য নায়িকার সঙ্গে কাজ করলে নাকি সাংঘাতিক হিংসে হত তার। বলিউডের ‘জাম্পিং জ্যাক’ জিতেন্দ্র কাপুরকে নিয়ে গল্প শোনালেন মেয়ে একতা কাপুর।

দীপাবলি উপলক্ষে ‘দ্য কপিল শর্মা শো’-র বিশেষ পর্বে অতিথি ছিলেন বাবা-মেয়ে জুটি। সেখানেই এমন মন্তব্য পরিচালক-প্রযোজক একতার।

জিতেন্দ্র কাপুর ও তার মেয়ে একতা কাপুর।

একতার কথায়, আমি বাবাকে আর কারও সঙ্গে কাজ করতে দিতাম না। বাবার সঙ্গে কেউ কথা বললে আমার একটুও ভাল লাগত না।’

পাঁচ দশক ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন জিতেন্দ্র। প্রথম সাফল্যের স্বাদ ১৯৬৭ সালে, ‘ফর্জ’ ছবির হাত ধরে। তারপর থেকেই আর পিছন ফিরে তাকাতে হয়নি। ‘নাগিন’ (১৯৭৬), ‘ধরম বীর’ (১৯৭৭), ‘হিম্মতওয়ালা’র (১৯৮৩) নায়ক হিসেবে একের পর এক জনপ্রিয় ছবি। বিপরীতে কখনও হেমা মালিনী, কখনও জয়া প্রদা, কখনও শ্রীদেবী জুটিতে বাজিমাত।

ইত্তেফাক/বিএএফ