ওসমানী বিমানবন্দরে স্বর্ণের বারসহ যুবক গ্রেফতার 

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৮ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় পরেন্দ্র দাস (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

সিলেট কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল ৮টার দিকে পরেন্দ্র একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান। দুবাই ফেরত পরেন্দ্র দ্রুত গ্রিন চ্যানেল অতিক্রমকালে কাস্টমস কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তল্লাশি করে তার কাছে স্বর্ণের বার পাওয়া যায়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ডেপুটি কমিশনার অব কাস্টমস আল আমিন জানান, দুবাই থেকে নিয়ে আসা ২ জুসার মেশিনে রক্ষিত ৩৮ পিস স্বর্ণের বার ও এক পিস স্বর্ণের চাকতি উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। এ ঘটনায় মামলা হয়েছে।