ডরিন হোটেল অ্যান্ড রিসোর্টসে মিট লাভারস ফেস্ট 

মাংসের মুখরোচক ও বৈচিত্র্যপূর্ণ নানা ধরনের খাবার নিয়ে ঢাকার ডরিন হোটেল অ্যান্ড রিসোর্টসে চলছে ‘মিট লাভারস ফেস্ট পাওয়ারড বাই বাংলা কাট’। গুলশান-২ এ অবস্থিত পাঁচ তারকা অভিজাত এই হোটেল অ্যান্ড রিসোর্টসে ফেস্টিভ্যালটি শুরু হয়েছে গেল ৪ নভেম্বর। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০.৩০ পর্যন্ত মিট লাভারস ফেস্টটি শেষ হবে ১৩ নভেম্বর।   

ডরিন হোটেল অ্যান্ড রিসোর্টসে মিট লাভারস ফেস্টটি চলবে ৪ থেকে ১৩ নভেম্বর

এবারের মিট ফেস্টে স্বাস্থ্যকর ও সুস্বাদু মাংসের খাবারগুলো ইতিমধ্যে ভোজনরসিকদরে মাঝে সাড়া ফেলেছে। অতুলনীয় স্বাদের এবারের মিট ফেস্টিভ্যালটি স্পন্সর করেছে ‘বাংলা কাট’। যা বাংলাদেশের প্রথম প্রিমিয়াম, হ্যান্ড-কাট, আর্টিজানাল মাংসের ব্র্যান্ড। 

ডরিন-এর আন্তর্জাতিক মান সম্পন্ন অভিজ্ঞ শেফরা বাংলা কাটের সেরা গরুর মাংস দিয়ে চমৎকার সব ডিশ তৈরি করছেন

ডরিন- এর আন্তর্জাতিক মান সম্পন্ন অভিজ্ঞ শেফরা বাংলা কাটের সেরা গরুর মাংস দিয়ে চমৎকার সব ডিশ তৈরি করছেন। এ ছাড়া আরও আছে মজাদার সব খাবারের সমাহার। মিট লাভারস ফেস্ট পাওয়ারড বাই বাংলা কাট- এই বাফেট ডিনার খাদ্যপ্রেমিকরা উপভোগ করতে পারবেন জন প্রতি ৬৬০০ টাকায়। থাকছে বাই ওয়ান গেট টু অফার, কিছু নির্দিষ্ট ব্যাংকের কার্ড হোল্ডারদের জন্য। 

বাফেট ডিনার উপভোগ করতে পারবেন জন প্রতি ৬৬০০ টাকায়। থাকছে বাই ওয়ান গেট টু অফার

লোভনীয় খাবারগুলোর মধ্যে থাকছে, ক্লাসিক স্টাফট বিফ রাওলাদে উইথ স্পিনাচ অ্যান্ড সান্ড্রাইড টমাটো, ক্লাসিক রিব আই, ক্লাসিক বাটার কর্ণ রাইস, তুস্কান বিফ লাজানিয়া, ব্রাজিলিয়ান হাম্প স্টেক, স্পাইসি ফ্রাঙ্ক স্টেক, গ্রিল্ড টেন্ডারলইন, ক্লাসিক ল্যাম্ব শ্যাঙ্ক, স্পাইসি মিটবল, গ্রিল্ড ফিশ, লাইভ শর্মা স্টেশন, বিফ সালাদ, সুশি স্টেশন, রাশিয়ান পটেটো সালাদ, চকলেট ফন্ডান্ট, ক্রিম ব্রুলে, ফ্রুট টার্ট, ক্লাসিক তিরামিসু, চকলেট মুস সহ ৬০টির বেশি  মজাদার খাবার। 

এবারের মিট ফেস্টে থাকছে ৬০টিরও বেশি স্বাস্থ্যকর ও সুস্বাদু মাংসের খাবার

ফেস্টিভ্যাল শেষে গ্রাহকদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে র‍্যাফেল ড্র। যেখানে ২জন দম্পতি জিতে নিতে পারেন ইউএস বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে ঢাকা-কক্সবাজার-ঢাকা ফ্রি এয়ার টিকিট। 

অতুলনীয় স্বাদের এবারের ফেস্টিভ্যালটি উপভোগ করতে চাইলে অগ্রীম বুকিং করে নিতে পারেন

উল্লেখ্য, সরকারি সব নির্দেশনা মেনে ব্যুফে ডিনারটির আয়োজন করা হয়েছে। তাই ফেস্টিভ্যালটি উপভোগ করতে চাইলে অগ্রীম বুকিং করে নিতে পারেন আজই। ডরিন ও বাংলা কাট যৌথভাবে  মিট লাভারদের আমন্ত্রন জানাচ্ছে বিশেষ সব মাংসের খাবার উপভোগ করতে। যোগাযোগ: +৮৮০১৯৬৬৬৬২১৫২। ফেসবুক: /doreenhotel