স্বামীকে বেঁধে রেখে বৃদ্ধা স্ত্রীকে ধর্ষণ

রাজশাহী মহানগরীতে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার দুই যুবক তুষার আলী (২০) ও মিশুল হাসান (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

রাজশাহীর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ড. আলমগীর হোসেন মঙ্গলবার সকালে তাদের জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করেন।

নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, সোমবার খুব ভোরে তুষার ও শিমুল নগরীর চৈতিরবাগান এলাকার পুকুর পাড়ে যায়। তারা বৃদ্ধ রমজান আলীকে নিজ ঘরের মধ্যে বেঁধে তার বৃদ্ধা স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ আসামিদের ধরতে ওই এলাকায় অভিযান শুরু করে। সোমবার বিকালের দিকে পুলিশ তুষার ও শিমুলকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

আরো পড়ুন: আইসিটি মন্ত্রীর ক্ষোভ, সরানো হলো সালমানের ‘অশ্লীল’ ভিডিও

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার ধর্ষিতা বৃদ্ধার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। অন্যদিকে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের সত্যতা স্বীকার করা তুষার ও শিমুলকে মঙ্গলবার সকালে রাজশাহীর সিএমএম আদালতে হাজির করে পুলিশ। 

পরে আসামিরা অতিরিক্ত সিএমএম আদালতেও ওই বৃদ্ধাকে গণধর্ষণের সত্যতা স্বীকার করে। এরপর আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়। 

ইত্তেফাক/জেডএইচ