৮৩৫ ইউপির ভোটগ্রহণ চলছে

দেশের ৮৩৫টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল আটটা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়। ৬৩টি জেলার ১১৫টি উপজেলার এসব ইউনিয়ন পরিষদে ভোট হচ্ছে। বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। 

ইসি জানিয়েছে, দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হলেও আজ ভোটগ্রহণ হচ্ছে ৮৩৫ ইউপিতে। কেননা ৫ ইউপিতে সব পদে জনপ্রতিনিধিরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া ৭ ইউপি ভোট স্থগিত করেছে ইসি এবং ১ ইউপির ভোট বাতিল করা হয়েছে। 

ছবি: ইত্তেফাক

দ্বিতীয় ধাপে মোট ভোট কেন্দ্র হচ্ছে ৮৪৯২টি। মোট ভোটার হচ্ছে ১ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ২২৬ জন। এরমধ্যে এ ধাপে ১৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ৮৩৫ ইউপিতে  চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৩৩১০ জন: সংরক্ষিত নারী প্রার্থী ৯১৬১ জন এবং সাধারণ ওয়ার্ডে প্রার্থী রয়েছেন ২৮৭৪৭ জন। এ নির্বাচনের মোট ৪১২১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০টি ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারে ভোট হচ্ছে।