আহসানউল্লাহর ইউনিভার্সিটির অধীনে আর কোনো পরীক্ষা নয়: বাংলাদেশ ব্যাংক 

আহসানউল্লাহ ইউনির্ভাসিটি অব সাইন্স অ্যান্ড টেকনলোজির অধীনে আর কোনো নিয়োগ পরীক্ষা নেবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।  বৃহস্পতিবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে গণমাধ্যমে পাঠানো এক  সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

এতে আরও বলা হয়েছে,  ইতোমধ্যে  (শনিবার, ৬ নভেম্বর) অনুষ্ঠিত ৫ ব্যাংকের পরীক্ষার বিষয়ে ১৪ নভেম্বর সিদ্ধান্ত নেওয়া হবে। 

উল্লেখ্য, ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় বাংলাদেশ ব্যাংকের নেওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। একটি পরীক্ষায় গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা প্রশ্নফাঁস চক্রের ৫ সদস্যকে প্রথমে গ্রেপ্তার করেছেন। তাদের কাছ থেকে পাওয়া তথ্য নিয়ে ডিবি বলছে, ব্যাংকের পরপর চারটি নিয়োগ পরীক্ষায়ই প্রশ্নফাঁস করেছে এই চক্র।