চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী শনিবার চুয়েট, কুয়েট ও রুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে- পরীক্ষা ‘ক’ এবং ‘খ’ দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ক গ্রুপের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২.৩০টা এবং খ গ্রুপের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ০১.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
চুয়েট ক্যাম্পাসে ৫০০০১-৫৭৪৫৫ এবং ৫৮৫০১-৫৯৫৪৫, কুয়েট ক্যাম্পাসে ৬০০০১-৬৬৯৬৩ এবং ৬৮৫০১-৬৯৪৮৪ ও রুয়েট ক্যাম্পাসে ৭০০০১-৭৮১৯২ এবং ৭৮৫০১-৭৯৫০৮ রোলধারী শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫৬৪৭ জন।