পাকিস্তানের নোবেলজয়ী মালালা ইউসুফ জাই বিয়ে করেছেন। তিনি এক পাকিস্তানি নাগরিককে বিয়ে করায় কোনোভাবেই মানতে পারছেন না ভারতে আশ্রিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একাধিক টুইটে নিজের মন্তব্য তুলে ধরেছেন তিনি।
এক টুইটে তসলিমা লেখেন, একজন পাকিস্তানি ছেলেকে বিয়ে করেছে মালালা। এতে আমি মর্মাহত। মালালার বয়স মাত্র ২৪। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সে পড়াশুনা করছে। আমি ভেবেছিলাম সেখানে সে কোনো প্রগতিশীল ইংরেজ হ্যান্ডসাম ছেলের সাথে সম্পর্ক করবে। ৩০ বছরের আগে বিয়ের কথা ভাববে না।
টুইটে তিনি লেখেন: ‘মালালা একজন পাকিস্তানি ছেলেকে বিয়ে করায় আমি মর্মাহত। তার বয়স কেবল ২৪ বছর। সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে, এজন্য আমি ভেবেছিলাম সে অক্সফোর্ডের কোনো প্রগতিশীল ইংরেজ হ্যান্ডসাম ছেলের সাথে সম্পর্ক করবে এবং ৩০ বছরের আগে বিয়ের কথা ভাববে না। কিন্তু...
অন্য এক টুইটে তিনি বলেন, মালালাকে হত্যাচেষ্টা কারা করেছিলো? পাকিস্তানি। দেশ ছাড়তে হলো কেনো? পাকিস্তানের জন্য। কারা তাকে আশ্রয় দিয়েছেন, চিকিৎসা করেছেন, জীবন বাঁচিয়েছেন? অবশ্যই সাদা চামড়ার মানুষ। কিন্তু এর পরেও মালালা বিয়ে করলেন কাকে? এক পাকিস্তানিকেই। সত্যিই হতাশাজনক।
গত মঙ্গলবার (৯ নভেম্বর) লন্ডনের বার্মিংহামে তাদের বিয়ে হয়েছে বলে এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন মালালা। আসার মালিক নামের এক ব্যক্তিকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাই পারফরম্যান্স বিভাগের জেনারেল ম্যানেজার তিনি। ২০২০ সালের মে মাসে তিনি ওই পদে যোগ দেন।
আসার মালিক এর আগে পাকিস্তান সুপার লিগের (পিসিএল) দল মুলতান সুলতানসের অপারেশনাল ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজম্যান্ট সায়েন্সেস (এলইউএমএস) থেকে ২০১২ সালে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
Quite shocked to learn Malala married a Pakistani guy. She is only 24. I thought she went to Oxford university for study, she would fall in love with a handsome progressive English man at Oxford and then think of marrying not before the age of 30. But..
— taslima nasreen (@taslimanasreen) November 9, 2021
She was more matured in July. pic.twitter.com/fGOPGZU8my
— taslima nasreen (@taslimanasreen) November 10, 2021
Who tried to kill her?
— taslima nasreen (@taslimanasreen) November 11, 2021
Paki
Why can't she live in her land?
Paki
Where she lives?
White land
Who treated her?
White
Who saved her life?
White
Who gave her asylum?
White
Who cowrote book?
White
Who helped creating fund?
White
Who gave her Nobel
White
She could marry a White
Yuck