করোনা টিকা নিলে বিনামূল্যে পতিতালয়ে সময় কাটানোর সুযোগ

করোনাভাইরাসের সংক্রমণ কমাতে টিকাদান কর্মসূচী চলছে বিশ্বব্যাপী। তবুও এই টিকা নিতে যেন অনীহা মানুষের। তাদের আগ্রহী করে তুলতে  সরকাররের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও দিচ্ছে লোভনীয় সুযোগ। তেমনই এক সুযোগ নিয়ে এলো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার এক পতিতালয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।

জানা যায়, ভিয়েনার ফান পালাস্ট পতিতালয়ে চালু হয়েছে নতুন এক প্যাকেজ। সেটি হলো- কোনও গ্রাহক যৌনপল্লীতে খোলা টিকা কেন্দ্র থেকে করোনার টিকা নিলে পছন্দের যৌনকর্মীর সঙ্গে বিনামূল্যে ৩০ মিনিট সময় কাটানোর সুযোগ পাবেন। অর্থাৎ, এজন্য ওই ব্যক্তিকে কোনো অর্থ ব্যয় করতে হবে না।

সম্প্রতি অস্ট্রিয়ার সরকার ঘোষণা করেছে, করোনার দুই টিকার ডোজ সম্পূর্ণ না করা হলে রেস্তোরাঁ, হোটেল বা বড় কোনও অনুষ্ঠানে যেতে পারবেন না কেউ।

স্কাই নিউজ জানায়, সরকারের এমন পদক্ষেপের পরও দেশটির জনসাধারণের মধ্যে টিকাগ্রহণ নিয়ে সচেতনতা বাড়েনি। সেইসঙ্গে পতিতালয়গুলোতে গ্রাহক সংখ্যা প্রায় ৫০ শতাংশ কমে গেছে। যার কারণে সেখানে গ্রাহক বৃদ্ধি ও টিকা গ্রহণে আগ্রহী করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।