জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

ইসলাম ও নৈতিক শিক্ষা

মুহাম্মদ মিজানুর রহমান,সহকারী শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পিরোজপুর

কুরআন ও হাদিস শিক্ষা

 

১। লাইলাতুল কদরের রাতে আল কোরআন কোথায় নাজিল হয়েছিল ?

ক. দ্বিতীয় আসমানে        খ. সপ্তম আসমানে

গ. চতুর্থ আসমানে         ঘ. বায়তুল ইযযাতে

২। কুরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মানের অধিকারী হন-

ক. শ্রবণকারী                            খ.তিলাওয়াতকারী

গ. তিলাওয়াতকারী ও তাঁর পিতামাতা 

ঘ. তিলাওয়াতকারী ও তার শিক্ষক

৩। ‘আন-নূর’অর্থ হলো-

ক. সমালোচনা খ. আলো গ. আদেশ  ঘ. উপদেশ

৪। বায়তুল ইযযাত থেকে কুরআন মাজিদ অবতীর্ণ হয়-

ক. হযরত নুহ (আ) এর ওপর 

খ. হযরত মুহাম্মদ (স:) এর ওপর 

গ. হযরত ঈসা (আ) এর ওপর   

ঘ. হযরত মূসা (আ) এর ওপর 

৫। পবিত্র কুরআনে রুকু সংখ্যা-

ক. ৪৪৩টি  খ. ৫৫৪টি  গ. ৪৪৫টি  ঘ. ৫২০টি

উত্তর:১. ঘ ২.গ ৩. খ ৪.খ ৫.খ

৬। কুরআনে সর্বমোট আয়াত রয়েছে-

ক. ৬২৩৬টি                          খ. ৬৬৬৫টি   

গ. ৬২৬৬টি                          ঘ. ৬৬৬৪টি

৭। মহানবি (স) কীসের সন্ধানে হেরা গুহায় ধ্যান মগ্ন থাকতেন ?

ক. কুরআনের                                  খ. গুপ্ত ধনের   

গ. সত্যের                                    ঘ. নতুন কিতাবের

৮। ইলমুল মুখাসামা অর্থ হলো-

ক.আইন-কানুন                             খ.বিতর্ক শাস্ত্র

গ. জীব বিজ্ঞান                             ঘ. অলঙ্কার শাস্ত্র

৯। বাইতুল ইযযাহ্ অবস্থিত-

ক. সপ্তম আকাশে                           খ. তৃতীয় আকাশে

গ. পঞ্চম আকাশে           ঘ. নিকটতম আকাশে

১০। কিয়ামত পর্যন্ত কুরআনের আদেশ-নিষেধ পালন করা সকলের জন্য-

ক. ফরজে কিফায়াহ              খ. ওয়াজিব

গ. ফরজ                            ঘ. সুন্নাত

উত্তর: ৬.ক ৭.গ ৮.খ ৯.ঘ ১০.গ

১১। আল-কুরআনের আলোচনার বিষয়বস্তুকে হযরত শাহ ওয়ালিউল্লাহ ভাগ করেছেন-

ক. ৪ ভাগে খ. ৫ ভাগে গ. ৭ ভাগে  ঘ. ৮ ভাগে

১২। মহানবি (স) মক্কা থেকে মদিনায় হিজরত করেন-

ক. নবুওয়্যাতের একাদশ বছরে খ. নবুওয়্যাতের দশম বছরে

গ. নবুওয়্যাতে এয়োদশ বছরে

ঘ. নবুওয়্যাতের তৃতীয় বছরে

১৩। মুহাম্মদ (স) এর সাথে জিবরাঈল (আ) এর প্রথম সাক্ষাত্ হয় কোথায় ?

ক. তুর পাহাড়ে         খ. সিনাই পাহাড়ে

গ. হেরা গুহায়          ঘ. তায়েফের ময়দানে

১৪। আল হুদা অর্থ কী ?

ক.  সরল পথ                     খ. পথ প্রদর্শক

গ. করুণা                          ঘ. হেদায়েত 

১৫। সাকিন পড়ার নিয়ম কয়টি ?

ক. ৩   খ. ৪    গ. ৫   ঘ. ৬

উত্তর: ১১.খ ১২.গ ১৩. গ ১৪. ঘ ১৫. ক

১৬। ‘তোমাদের মধ্যে ঐ ব্যক্তিই উত্তম যে কুরআন শিখে অপরকেও শিক্ষা দেয়’ এটি কার বাণী ?

ক. মহানবি (স) এর খ. আল্লাহর গ. হযরত আলী (রা) এর ঘ. হযরত ওমর (রা) এর 

১৭। কুরআন তিলাওয়াতের আদব কয়টি ?

ক. ২   খ. ৩   গ. ৪   ঘ. ৫

১৮।‘ তোমরা কুরআন তিলাওয়াত কর। কেননা কিয়ামতের দিন তা নিজ পাঠকারীর  সুপারিশ করবে।’ এটি কোন হাদিস গ্রন্থের বাণী ?

ক. আবু দাউদ শরিফ

খ. মুসলিম শরিফ

গ. বোখারি শরিফ

ঘ. তিরমিযি শরিফ

১৯। সূরা কাদর অবতীর্ণ হয়-

ক. মক্কায়

খ. কাবায়

গ. মিনায়

ঘ. হেরা গুহায়

২০। সুরা আল কাদর এর আয়াত সংখ্যা হলো-

ক. দুটি     খ. তিনটি    গ. চারটি    ঘ. পাঁচটি

 

উত্তর: ১৬.ক ১৭. খ ১৮. খ  ১৯. ক  ২০.ঘ