রায়গঞ্জের সব ইউনিয়নে নৌকার বিজয়

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে ৩টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং অন্যগুলোতে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে সবাই চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া এই ৯ ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন ২৭ জন এবং পুরুষ মেম্বার নির্বাচিত হয়েছেন মোট ৮১ জন। উপজেলা নির্বাচন অফিসার মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

নির্বাচিতরা হলেন ১নং ধামাইনগর ইউপিতে রাইসুল হাসান তালুকদার সুমন (নৌকা) (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)। 

২নং সোনাখাড়া ইউপিতে আবু হেনা মো. মোস্তফা কামাল রিপন (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী আমজাদ হোসেন ছানা (ঘোড়া)। 

৩নং ধুবিল ইউপিতে মিজানুর রহমান তালুকদার (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হাসান ইমাম তালুকদার (আনারস)। 

৪নং ঘুরকা ইউপিতে জিল্লুর রহমান (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আবু তালেব (আনারস)। 

৫নং চান্দাইকোনা ইউপিতে আব্দুল হান্নান খান (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিদ্রোহী প্রার্থী আজমল আকন্দ (আনারস)। 

৬ নং ধানগড়া ইউপিতে মীর ওবায়দুল ইসলাম মাসুম (নৌকা) (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)। 

৭নং নলকা ইউপিতে আবু বক্কার সিদ্দিক (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল জাব্বার সরকার (চশমা)। 

৮নং পাঙ্গাসী ইউপিতে রফিকুল ইসলাম (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত সমর্থিত প্রার্থী সালাউদ্দিন সেখ (মোটর সাইকেল)। 

৯ নং ব্রহ্মগাছা ইউপিতে নির্বাচিত হয়েছেন গোলাম সরোয়ার লিটন (নৌকা) (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।  

উল্লেখ্য, রায়গঞ্জ উপজেলায় মোট ভোটার ছিলেন ২ লাখ ৩০ হাজার ৫৮৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৩ হাজার ৭৯৫ জন।