ইউপি নির্বাচনে হেরে গেলেন মা-মেয়ে ও দুই ভাই

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতাকারী দুই ভাই এবং তেঁতুলিয়া ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দিতাকারী মা ও মেয়ে দুজনেই পরাজিত হয়েছেন।

তেঁতুলিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বুড়াবুড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে দুই ভাইই পরাজিত হয়েছেন। এর মধ্যে বড় ভাই কামরুজ্জামান কামু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। তিনি মোটরসাইকেল প্রতিক নিয়ে ২৮৬৬ ভোট পান।

অপরদিকে ছোট ভাই মো. শেখ কামাল আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নেন। তিনি মাত্র ৩৩৪ ভোট পান এবং জামানত খুইয়েছেন। এখানে আওয়ামীলীগের অপর বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান তারেক হোসেন আবারও নির্বাচিত হন। তিনি চশমা প্রতিক নিয়ে ৩৩১৫ ভোট পেয়ে দ্বিতীয়বারের মত চেয়ারম্যান নির্বাচিত হন।

ছবি: সংগৃহীত

এছাড়া তেঁতুলিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দিতা করেন মা ও মেয়ে। তারা দুজনেই পরাজিত হয়েছেন। 
মা জিবন নাহার হেলিকপ্টার প্রতিক নিয়ে এবং মেয়ে বুলবুলি আক্তার বক প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন। জিবননাহার ভোট পান ৯৭৭ এবং বুলবুলি আক্তার ভোট পান ২৩৪ ভোট। এখানে সংরক্ষিত না্রী সদস্য পদে নির্বাচিত হন মোছা রৌশনারা বেগম। তিনি মাইক প্রতিক নিয়ে ভোট পান ১৬৩১ ভোট। 

ইত্তেফাক/বিএএফ