একুশে বই মেলায় ‘আড্ডাঘর’

 

ইন্টারনেটের মাহাসমূদ্রের একটি চ্যাটরুমকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘আড্ডাঘর’ উপন্যাসের কাহিনীটি। চ্যাটরুমে ছদ্ম নামে মিলিত হওয়া অসংখ্য তরুণ-তরুণীদের হাসি, কান্না, আবেগ নিয়ে সাজানো হয়েছে উপন্যাসটি। ইন্টারনেট, মোবাইল চ্যাটিং, সার্চ, সাইবার আবিষ্কার, একবিংশ শতাব্দীর মানুষের মূল্যবোধ, আকাঙ্খা, সম্পর্ক, পারিবারিক ও সামাজিত ভাবনাগুলোর প্রভাব নিয়ে লেখা এই উপন্যাসে রয়েছে রহস্যের ঘনঘটা।

‘আড্ডাঘর’ লেখকের দ্বিতীয় উপন্যাস। প্রথমটি প্রকাশি হয়েছে ২০১৩’র একুশে বইমেলায়। উপন্যাসের নতুন সংস্করণ পাওয়া যাচ্ছে একুশে বইমেলা-এর সোহরাওয়ার্দী চত্বরের আকাশ প্রকাশনীর ১৮৫-১৮৭ নং স্টলে।