চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম আদালত ভবন এলাকায় প্রকাশ্যে ধূমপানের দায়ে ১৭ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূরের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, তামাক বিরোধী অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম আদালত এলাকায় গতকাল অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রকাশ্যে ধূমপানের দায়ে ১৭ জনকে অর্থদণ্ড এবং চারজনের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
চন্দনাইশে বই মেলা
চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশ উপজেলায় ৩ দিনব্যাপী বই মেলার আজ শেষ দিন। ভাষা সৈনিক প্রিন্সিপাল আবুল কাসেম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চন্দনাইশ সদর শাহ আমিন পার্ক শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হচ্ছে এই বই মেলা।