চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধূ আয়েশা আক্তার হত্যা মামলায় তার স্বামী শাকিল মিয়াসহ ওয়ারেন্টভুক্ত ১৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) শুভ রঞ্জন চাকমা। গ্রেফতারকৃতরা হচ্ছে- হত্যা মামলার আসামি পৌরসভার বীরচন্দ্রনগর গ্রামের শাকিল হোসেন (২৮), মাদক মামলার আসামি বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের হারুন (৩৫), মমিন (৩০), ইউনুছ (৩৮), উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুরের আবু মিয়া (৩৪), ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়ার খোকন (৩৪), জগন্নাথদীঘি ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের সোহেল মিয়া (১৮), উত্তর বেতিয়ারা গ্রামের আলম (১৯), চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের আবু বকর ছিদ্দিক (২৭), আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামের মমিন (৪০), তারেক (১৮), রিয়াদ (১৮) ও ভাজনকরা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শাহাদাত হোসেন (২৪)।
চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে হত্যামামলার আসামিসহ ১৩ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।