করোনা আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন মারা গেছেন। এরা সবাই পুরুষ। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯২৬ জনে।
সোমবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৭০০ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭২ হাজার ৭৩৫ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২২৯ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৬ হাজার ৭৪৪ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৪ জনের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুইজন ও ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন রয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে দুইজন ও রাজশাহী বিভাগে একজন মারা গেছেন।