প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতার পর আনন্দ উদযাপনে নিজেদের জুতার মধ্যে বিয়ার ঢেলে খেয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
রবিবার রাতে ফাইনাল ম্যাচ শেষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল টুইটার পেজে অস্ট্রেলিয়া দলের উল্লাসের একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, দলীয় ছবি তোলার পরে হঠাৎ পা থেকে জুতা খুলে তার মধ্যে বিয়ার ঢালেন ওয়েড। তারপর জুতা থেকেই সেই বিয়ার পান করেন তিনি।
এরপর একই কাজ করতে দেখা যায় মার্কাস স্টয়নিসকেও। তিনি ওয়েডের জুতা থেকেই বিয়ার পান করেন। একে একে বেশ কয়েক জন ক্রিকেটারকে সেটা করতে দেখা যায়।
অস্ট্রেলিয়াতে এই ধরনের উল্লাস খুব জনপ্রিয়। একে বলা হয় ‘শুয়ি’। তাদের ধারণা এভাবে উল্লাস করলে খারাপ সময় দূর করে সৌভাগ্যের বার্তা বয়ে আনে। কোনো মহিলার জুতা থেকে শ্যাম্পেন খেলে তা আরও সৌভাগ্য নিয়ে আসে বলে অস্ট্রেলিয়ানরা মনে করে।