কখন চশমা বদলাবেন   

যারা চশমা ব্যবহার করেন তাদের কাছে এটি যে কত গুরুত্বপূর্ণ তা বলে শেষ করা যাবে না। সাধারণত একটি চশমা না ভেঙ্গে যাওয়া পর্যন্ত ব্যবহার করা হয়। কিন্তু অনেক সময় চোখের পাওয়ার খুব অল্প পরিমাণে বদলায় কিংবা চোখে বয়সের সঙ্গে সঙ্গে নানান ধরনের ছোটখাটো বদল আসে। সেগুলো সহজে অনুভব করা যায় না। তবে দিনের পর দিন সমস্যাগুলো এড়িয়ে গেলে চোখের ক্ষতি হয়। জেনে নিন কোন কোন লক্ষণ দেখলে বুঝতে পারবেন চশমা বদলানোর সময় হয়েছে। 

অনেক সময় চোখের পাওয়ার খুব অল্প পরিমাণে বদলায় কিংবা চোখে বয়সের সঙ্গে সঙ্গে নানান ধরনের ছোটখাটো বদল আসে

মাথা যন্ত্রণা
মাঝে মাঝে মাথা ব্যথা আর নিয়মিত মাথা যন্ত্রণা কিন্তু এক নয়। যাদের প্রায়ই মাথা ব্যথা হয় তাদের বিষয়টি অবহেলা করা উচিত নয়। ঘন ঘন মাথা ব্যথার অন্যতম কারণ হতে পারে চোখের পাওয়ারে বদলালে। এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। নতুন করে চোখের পাওয়ার মাপিয়ে দেখুন। প্রয়োজনে চশমা বদলান।

মাঝে মাঝে মাথা ব্যথা আর নিয়মিত মাথা যন্ত্রণা কিন্তু এক নয়, এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন

ক্লান্ত চোখ
ঘুম থেকে ওঠে কোন কিছুর দিকে তাকাতে পারছে না, এমন সমস্যা অনেকেরই হয়। আবার বই পড়তে গেলে দৃষ্টি ঝাপসা ঠেকে। এমনটা হলে চশমার পাওয়ার বদলাতে পারেন। দরকার হলে নতুন চশমা নিন।

যদিও চশমা চোখেই আছে তারপরেও দৃষ্টি ঝাপসা হয়ে গেলে চশমার পাওয়ার বদলাতে হবে

ঝাপসা দৃষ্টি
অনেক সময় চোখের সমস্যায় দৃষ্টি ঝাপসা হয়ে যায়। যদিও চশমা চোখেই আছে। কিন্তু মাঝে মাঝেই দৃষ্টি ঝাপসা হতে পরে। এমন অবস্থায় চশমা বদলাতে চিকিৎসকের পরামর্শ নিন।  

সব সময় একটিকে দুইটি দেখলে খুব মুশকিল, দুর্ঘটনা ঘটতে পারে

ডাবল ভিশন
সব সময় একটিকে দুইটি দেখলে খুব মুশকিল। দুর্ঘটনা ঘটতে পারে। এটা যাদের হয়, তারা যখন একদিক থেকে অন্যদিকে চোখ ঘোরান তখন কোনো বস্তুকে দুটি করে দেখেন। এই সমস্যা কেটে যেতে পারে চশমা বাদলালে। চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে দ্রুত চশমার পাওয়া বদলে নিন।