বিনোদন রিপোর্ট
দেশের কৃষি উত্পাদন ও খাদ্য নিরাপত্তায় আশাতীত সাফল্যের গণমাধ্যম কার্যক্রমের অগ্রপথিক ‘হূদয়ে মাটি ও মানুষ’ তার পথচলার ১৬ বছরে পর্দাপণ করছে আগামীকাল। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় হূদয়ে মাটি ও মানুষ-এর বহুমুখি তত্পরতা ও সক্রিয় অভিযানে পাল্টে গেছে দেশের কৃষি ও অর্থনীতির চিত্র। অনুষ্ঠানটি ২০০৪ সালের একুশে ফেব্রুয়ারি যাত্রা শুরু করে।
পথচলার শুরু থেকেই একটি টেলিভিশন অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, পরিণত হয়েছে একটি আন্দোলনে।
হূদয়ে মাটি ও মানুষ-এর বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২৩ ফেব্রুয়ারি রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে ‘কাশ্মিরি আপেল কুল চাষে কৃষকের অভাবনীয় সাফল্য’ নিয়ে বিশেষ প্রতিবেদন।