হাইকোর্টের নির্দেশেও এমপিও পাচ্ছেন না নাছরিন খানম

হাইকোর্টের নির্দেশ থাকা সত্বেও এমপিও পাচ্ছেন না সদ্য জাতীয়করণকৃত নকলা হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক।

ভুক্তভোগী শিক্ষক ২০০৩ সনের মে মাসে যথাযথ নিয়মে নিয়োগ পরীক্ষার মাধ্যম হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের ৩য় শিক্ষক পদে যোগদান করেন। জাতীয় বিশ্ব বিদ্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের দ্বৈত নীতির কারণে দীর্ঘদিনেও এমপিও না পাওয়ায় হাইকোর্ট ৭৬৪৮/১১ নং মামলা দায়ের করেন। 

হাইকোট একই ধরণের ২৪টি মামলার অভিন্ন আদেশে ২০১০ সালের ৪ ফেব্রুয়ারির আগে নিয়োগপ্রাপ্ত ৩য় শিক্ষকদের এমপিও ভুক্তির নির্দেশ দেন। সে প্রেক্ষিতে নাসরিন খানম গত সেপ্টেম্বর মাসে মাউশিতে এমপিওর আবেদন করলেও সদ্য জাতীয়করণকৃত কলেজ হওয়ায় তাকে এমপিও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন।

কলেজ জাতীয় করণের প্রজ্ঞাপনে শিক্ষক পদায়নের পূর্ব পর্যন্ত এমপিও পদ্ধতি বহাল থাকলেও আবেদনকারীকে এমপিও প্রদান করা হচ্ছে না। অথচ সেপ্টেম্বর মাসের এমপিওতে জাতীয়করণকৃত ৪টি কলেজের ৪ জন ৩য় শিক্ষককে যথারীতি এমপিও প্রদান করা হয়েছে। অভিযোগকারী শিক্ষিকা মাউশির এমপিও বিড়ম্ভনার শিকার হচ্ছেন বলে জানিয়েছেন।

ইত্তেফাক/নূহু