ক্রিকেটের কোন টুর্নামেন্ট কোথায়

আটটি বড় টুর্নামেন্টের আয়োজক দেশের নাম ঘোষণা করেছে আইসিসি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তারা আয়োজক দেশের নাম ঘোষণা দেয়। এই আটটি টুর্নামেন্ট আয়োজন করবে ১২টি দেশ। 

 

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে পাকিস্তানে। ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এটি যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের মাঠে।

বিভিন্ন টুর্নামেন্টের সূচি।

২০২৮ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে।পরের বছর ভারতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০৩০ সালে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতের মাটিতে।